ট্যাগ খবরওয়ালা বাংলা

সুব্রত বাইন ৮ ও তাঁর সহযোগীরা ৬ দিনের রিমান্ডে 1748435603 সুব্রত বাইন ৮ ও তাঁর সহযোগীরা ৬ দিনের রিমান্ডে

সুব্রত বাইন ৮ ও তাঁর সহযোগীরা ৬ দিনের রিমান্ডে

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে নুসরাত ফতেহ আলীকে ৮ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। এ মামলায় তাঁর তিন সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফের ৬ দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে। রাজধানীর হাতিরঝিল থানায় অস্ত্র আইনে দায়ের করা মামলায় তাঁদের এ রিমান্ড দেওয়া হয়। বুধবার (২৭ মে) ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জাকির হোসাইন এ […]
Read more
নির্বাচনের রোডম্যাপ চেয়েছিলাম পদত্যাগের নাটক নয় সালাহউদ্দিন আহমেদ 1748435106 নির্বাচনের রোডম্যাপ চেয়েছিলাম, পদত্যাগের নাটক নয়: সালাহউদ্দিন আহমেদ

নির্বাচনের রোডম্যাপ চেয়েছিলাম, পদত্যাগের নাটক নয়: সালাহউদ্দিন আহমেদ

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘আমরা নির্বাচনের রোডম্যাপ চেয়েছিলাম, পদত্যাগ চাইনি। কিন্তু তিনি পদত্যাগের নাটক করেছেন। ডিসেম্বরের মধ্যে অবশ্যই নির্বাচন দিতে হবে।’ বুধবার (২৮ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’ শীর্ষক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির তিন অঙ্গ-সহযোগী […]
Read more
গাইবান্ধায় নকল শিশু খাদ্য তৈরির দুই কারখানা সিলগালা আটক ২ 1748435013 সেনাবাহিনীর অভিযানে নকল শিশু খাদ্য তৈরির দুই কারখানা সিলগালা, আটক ২

সেনাবাহিনীর অভিযানে নকল শিশু খাদ্য তৈরির দুই কারখানা সিলগালা, আটক ২

গাইবান্ধায় অবৈধভাবে নকল শিশু খাদ্য উৎপাদনকারী দুটি কারখানায় সেনাবাহিনীর অভিযানে সিলগালা করে দেওয়া হয়েছে। বুধবার (২৮ মে) সকালে গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধার অস্থায়ী সেনা ক্যাম্পের অধীনে ৬ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের একটি দল এই অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন কমান্ডার ক্যাপ্টেন আসিব বিশ্বাস। অভিযানকালে শিশু খাদ্য তৈরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে শাকিল মিয়া (৩২) ও মিঠু […]
Read more
পাঁচ দিনের ছুটি 1748434962 সংবাদপত্রে ঈদের ছুটি ৫ দিন, প্রকাশিত হবে না কোনো পত্রিকা

সংবাদপত্রে ঈদের ছুটি ৫ দিন, প্রকাশিত হবে না কোনো পত্রিকা

সংবাদপত্র শিল্পে কর্মরতদের জন্য ঈদুল আজহা উপলক্ষে পাঁচ দিনের ছুটি ঘোষণা করেছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। মঙ্গলবার (২৭ মে) সংগঠনের সভাপতি একে আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নোয়াবের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ৫ থেকে ৯ জুন পর্যন্ত ছুটি পালিত হবে। এ কারণে ৬ থেকে ১০ জুন পর্যন্ত কোনো পত্রিকা প্রকাশিত হবে না। […]
Read more
পৈত্রিক পেশায় টিকে থাকার লড়াই ঈদ ঘিরে ব্যস্ত দৌলতপুরের কামারশিল্পীরা 1748434686 পৈত্রিক পেশায় টিকে থাকার লড়াই: ঈদ ঘিরে ব্যস্ত দৌলতপুরের কামারশিল্পীরা

পৈত্রিক পেশায় টিকে থাকার লড়াই: ঈদ ঘিরে ব্যস্ত দৌলতপুরের কামারশিল্পীরা

কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলায় আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে বেড়েছে কামার শিল্পীদের ব্যস্ততা। কোরবানির পশুর মাংস কাটার বিভিন্ন ধরনের যন্ত্রপাতি তৈরিতে দিনরাত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন তারা । টুং টাং হাতুড়ি পেটা শব্দে মুখরিত উপজেলার বিভিন্ন কামারশালাগুলো। কোরবানির ঈদ যতই এগিয়ে আসছে, ততই যেন ব্যস্ত হয়ে পড়ছেন কামার ও ক্রেতারা। উপজেলার কামার শিল্পীদের বেশিরভাগই হিন্দু স¤সম্প্রদায়ের। […]
Read more
হাসিনা পরিবারের পাচার অর্থ ফেরাতে ৪ সংস্থার দ্বারস্থ সরকার 1748433924 হাসিনা পরিবারের পাচার অর্থ ফেরাতে ৪ সংস্থার দ্বারস্থ সরকার

হাসিনা পরিবারের পাচার অর্থ ফেরাতে ৪ সংস্থার দ্বারস্থ সরকার

আওয়ামী লীগ সরকারের সময় বিপুল পরিমাণ অর্থ দেশের বাইরে পাচার করা হয়। এতে যুক্ত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। তাদের পাচার করা সম্পদ শনাক্তে তথ্য সংগ্রহ করছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। পাচার করা এসব অর্থ উদ্ধারে আন্তর্জাতিকভাবে খ্যাতিমান চারটি প্রভাবশালী সংস্থার সহায়তা নিচ্ছে সরকার। সংস্থাগুলো হচ্ছে- দ্য স্টোলেন অ্যাসেট রিকভারি […]
Read more
হিসাবরক্ষক যখন ‘ভক্ষক কোটি টাকার ‘অনিয়মে জড়িত নিলুফা 1748433294 হিসাবরক্ষক যখন ‘ভক্ষক’: কোটি টাকার জালিয়াতির অভিযোগ নিলুফার বিরুদ্ধে

হিসাবরক্ষক যখন ‘ভক্ষক’: কোটি টাকার জালিয়াতির অভিযোগ নিলুফার বিরুদ্ধে

কুষ্টিয়ার খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাবরক্ষক নিলুফা ইয়াসমিনের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাৎ, জালিয়াতি ও দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহারের গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয়দের ভাষায়, তিনি হিসাবরক্ষক পরিচয়ে ১৭ বছর ধরে একপ্রকার ‘ভক্ষকের’ ভূমিকা পালন করে চলেছেন। জানা গেছে, নিলুফা ইয়াসমিন পরিবারসহ টানা ২৮ বছর ধরে সরকারি কোয়ার্টারে বসবাস করছেন। অথচ তিনি কোয়ার্টার নয়, ডরমিটরির একটি সিট […]
Read more
আইন মন্ত্রনালয় 2 1748432658 হয়রানিমূলক মামলা প্রত্যাহারে রাজনৈতিক দলের সহযোগিতা আহ্বান

হয়রানিমূলক মামলা প্রত্যাহারে রাজনৈতিক দলের সহযোগিতা আহ্বান

আওয়ামী লীগের শাসনামলের শুরু থেকে এখন পর্যন্ত যতগুলো হয়রানিমূলক মামলা হয়েছে সেগুলো প্রত্যাহারে  রাজনৈতিক দলগুলোর প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়। বুধবার (২৮ মে) আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার বিষয়ে সরকারের বিরুদ্ধে বিলম্বের অভিযোগ করছে […]
Read more
সৌদিতে ‘অবাধ্য নারীদের ‘শৃঙ্খলায় ফেরাতে বন্দিশালা 1748432519 সৌদিতে ‘অবাধ্য’ নারীদের ‘শৃঙ্খলায় ফেরাতে’ বন্দিশালা, বেরিয়ে এলো ভয়ঙ্কর তথ্য

সৌদিতে ‘অবাধ্য’ নারীদের ‘শৃঙ্খলায় ফেরাতে’ বন্দিশালা, বেরিয়ে এলো ভয়ঙ্কর তথ্য

সৌদি আরবে নারীদের জন্য তথাকথিত ‘পুনর্বাসন কেন্দ্র’ দার আল-রেয়া আসলে নারীদের শাস্তি ও দমন করার এক ভয়ঙ্কর ব্যবস্থা— এমন অভিযোগ তুলেছেন এখানকার সাবেক বন্দিনী ও মানবাধিকারকর্মীরা। ঘর থেকে বের হওয়া, প্রেমে জড়ানো বা পরিবারের ‘অবাধ্যতা’র মতো ঘটনায় এসব কেন্দ্রে পাঠানো হয় নারীদের। কিন্তু অভ্যন্তরীণ বাস্তবতা অনেক বেশি নির্দয় ও অমানবিক বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। বলা হচ্ছে, […]
Read more
‘মেশিনে আবর্জনা যাবে বের হবে সোনা—যোগী সরকারের মন্ত্রীর মন্তব্যে বিতর্কের ঝড় 1748432142 ‘মেশিনে আবর্জনা যাবে, বের হবে সোনা’—যোগী সরকারের মন্ত্রীর মন্তব্যে বিতর্কের ঝড়

‘মেশিনে আবর্জনা যাবে, বের হবে সোনা’—যোগী সরকারের মন্ত্রীর মন্তব্যে বিতর্কের ঝড়

ভারতের উত্তর প্রদেশের পশুপালন মন্ত্রী ধর্মপাল সিংয়ের সাম্প্রতিক এক মন্তব্যে নতুন করে বিতর্কের জন্ম নিয়েছে। তিনি দাবি করেছেন, মিরাটে এমন একটি মেশিন বসানো হবে যা আবর্জনা থেকে ‘সোনা’ তৈরি করতে সক্ষম। এই বক্তব্যে শুধু রাজ্যেই নয়, গোটা ভারতে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা ও কটাক্ষ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে মন্ত্রী ধর্মপাল সিং বলেন, […]
Read more
1 … 329 330 331 332 333 … 889

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।