অগ্নিকাণ্ডে বোনের পর ভাইয়ের মৃত্যু; ৯ জন চিকিৎসাধীন

খবরওয়ালা মফস্বল ডেস্ক: সাভারের আশুলিয়ায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  শিউলি আক্তার (৩২)ও সুমন মিয়া (৩৪) নামে দুই জনের মৃত্যু হয়েছে।

রবিবার (১৬ ফেব্রুয়ারি)  দুপুর সাড়ে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করে জাতীয় বান্ড ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান।

সুমন রহমান ও শিউলি সম্পর্কে ভাইবোন। অগ্নিদগ্ধের ঘটনায় এখনো শিউলির স্বামী, দুই সন্তানসহ ৯ জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন।

ডা. শাওন বিন রহমান জানান, শনিবার সাভার থেকে শিশু-নারীসহ ১১ জনকে দগ্ধ অবস্থায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে আনা হয়েছিল। দুপুরে সুমন মিয়া নামে একজন আইসিইউতে মারা গেছেন। তার শরীরে ৯৯ শতাংশ দগ্ধ হয়েছিল।
এর আগে ভোরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শিউলি আক্তার  নামে এক নারী মারা যান। তার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

গত শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়া নরসিংহপুর গোমাইল গ্রামের আমজাদ ব্যাপারীর ভাড়া বাসায় দ্বিতীয় তলায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

দগ্ধদের উদ্ধার করে ওই রাতেই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

খবরওয়ালা/এমবি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।