খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: 31শে শ্রাবণ ১৪৩২ | ১৫ই আগস্ট ২০২৫ | 1150 Dhu al-Hijjah 5
ঝালকাঠির নলছিটিতে জুমার দিনে আজান দেওয়ার প্রস্তুতি নিতে গিয়ে অজু করার সময় পানিতে ডুবে মারা গেছেন আফজাল খান (৮০) নামে এক মুয়াজ্জিন।
শুক্রবার (১৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কুলকাঠি ইউনিয়নের দেলদুয়ার বাজারে এ দুর্ঘটনা ঘটে।
মৃত আফজাল খান বারইকরন গ্রামের বাসিন্দা এবং দেলদুয়ার বাজারের মুদি ব্যবসায়ী সবুর খানের বাবা।
বারইকরন গ্রামের ইউপি সদস্য মাহমুদ আলী লিটন জানান, ‘জুমার আজান দেওয়ার জন্য অজু করতে ঘাটলায় নামেন আফজাল খান। পরে তিনি পানিতে তলিয়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’
হঠাৎ এ মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
খবরওয়ালা/এসআই