অন্তঃসত্ত্বা স্ত্রীকে বাঁশঝাড়ে নিয়ে খুন করলেন স্বামী

সাভারে বাঁশঝাড়ে নিয়ে পরিকল্পিতভাবে অন্তঃসত্ত্বা গৃহবধূ তানিয়া আক্তারকে(২৪) শ্বাসরোধে হত্যা করেন তার স্বামী। ঘটনার পরই পলাতক ছিল নিহতের স্বামী সোহাগ মোল্লা (৩৫)।  শনিবার (২৬ এপ্রিল) রাতে আশুলিয়ার সাধুপাড়া থেকে গ্রেপ্তারের পর হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন হয়েছে। 

রবিবার (২৭ এপ্রিল) দুপুরে সাভার মডেল থানায় সংবাদ সম্মেলনে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির এসব তথ্য জানান। 

নিহত তানিয়া আক্তার নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার বাঘানগর গ্রামের নুরুল হকের মেয়ে। অপরদিকে গ্রেপ্তারকৃত সোহাগ মোল্লা নওগাঁ সদর থানার খিদীপুর গ্রামের বাছের আলী মোল্লার ছেলে। তারা উভয়েই আশুলিয়ায় একটি স্থানীয় পোশাক কারখানায় চাকরি করতেন।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির বলেন, তানিয়া বেগম আশুলিয়ার সাধুপাড়া এলাকায় স্বামী সোহাগকে নিয়ে বসবাস করছিলেন। তানিয়ার আগের ঘরেও একটি ছয় বছরের কন্যা সন্তান রয়েছে। তানিয়ার স্বামীও আগে বিয়ে করেছিলেন এবং তার সেই স্ত্রী রয়েছে। তানিয়া চার মাসের অন্তঃসত্ত্বা  হওয়ার বিষয়টি জানার পর থেকেই সোহাগ খুশি ছিলেন না। সে কারণে তানিয়া ও সোহাগের মধ্যে পারিবারিক কলহের সূত্রপাত ঘটে। পারিবারিক কলহ থেকে তানিয়াকে হত্যার পরিকল্পনা করে সোহাগ। 

পরিকল্পনা অনুযায়ী, বুধবার (২৩ এপ্রিল)  সোহাগ তানিয়াকে নিয়ে সাভারের বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর এলাকায় ঘুরতে যান। তখন বাঁশঝাড়ের ভেতরে নিয়ে গিয়ে তানিয়ার সঙ্গে শারীরিক সর্ম্পক করেন এবং গলাটিপে হত্যা করেন। পরে অর্ধনগ্ন অবস্থায় নিহতের মরদেহ ফেলে রেখে পালিয়ে যান সোহাগ। পরে শুক্রবার (২৫ এপ্রিল ) বিকেলে স্থানীয়রা ওই নারীর অর্ধনগ্ন মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং হত্যার রহস্য উন্মোচনে তদন্তে নামে। এ সময় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী সোহাগকে থানা হেফাজতে নেওয়া হয়। তখন ঘাতক স্বামী পরিকল্পিত হত্যার কথা স্বীকার করে ঘটনার বর্ণনা দেন। 

সংবাদ সম্মেলনে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা ও পরিদর্শক (অপারেশন) হেলাল উদ্দিন উপস্থিত ছিলেন।

 

খবরওয়ালা/এমবি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।