অভিনেতা মুকুল দেব মারা গেছেন

ভারতের জনপ্রিয় অভিনেতা মুকুল দেব মারা গেছেন। শুক্রবার রাতে দিল্লিতে মৃত্যু হয় তার। মৃত্যুকালে এই অভিনেতার বয়স হয়েছিল ৫৪ বছর। মুকুলের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথম জানান অভিনেতা মনোজ বাজপায়ী।

মনোজের মতোই রাহুলের এক বান্ধু অভিনেত্রী দীপশিখা নাগপালও সমাজমাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি অভিনেতার একটি পুরনো ছবি-সহ ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, “রিপ”। তিনি লেখেন, ‘মাত্র ৫৪-য় বন্ধু চলে গেল! এটা কী হল? আমি এটা বিশ্বাস করতে পারছি না মুকস।

প্রয়াত অভিনেতা রাহুল দেবের ভাই মুকুল দেব। মুকুল দেবের হঠাৎ এই মৃত্যু মেনে নিতে পারেছে না তার কাছের মানুষেরা। তার মৃত্যুর কারণ এখনও আনুষ্ঠানিকভাবে তার পরিবার বা ঘনিষ্ঠদের তরফ থেকে জানানো হয়নি। তবে বেশ কিছু দিন ধরেই তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন বলে জানা গেছে।

বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন মুকুল। ছোটপর্দা থেকে বড় পর্দা- সব প্ল্যাটফর্মেই সমান তালে কাজ করেছেন। প্রথম ছবি ‘দস্তক’–এ পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেন মুকুল দেব। এই ছবি দিয়ে বলিউডে পা রাখেন সাবেক বিশ্বসুন্দরী সুস্মিতা সেনও। সালমান খানের সঙ্গে ‘জয় হো’ ছবিতে মুকুলের অভিনয় নজর কেড়েছিল। এ ছাড়া হিন্দি ‘সন অব সরদার’, ‘ইয়ামলা পাগলা দিওয়ানা’, ‘আর রাজকুমার’ ছাড়া বাংলা, মালয়ালি, পাঞ্জাবি ও মারাঠি সিনেমায় অভিনয় করেছেন তিনি। টালিউড নায়ক জিৎ–এর ‘আওয়ারা’, ‘বচ্চন’, ‘সুলতান: দ্য স্যাভিয়ার’ সিনেমায় অভিনয় করেন মুকুল।

নয়াদিল্লিতে এক পাঞ্জাবি পরিবারে জন্ম মুকুল দেবের। তাঁর বাবা হরি দেব সেই সময়ের সহকারী পুলিশ কমিশনার ছিলেন। বিভিন্ন সংস্কৃতির সঙ্গে ছোট ছেলের প্রাথমিক পরিচিতি গড়ে তুলেছিলেন তিনিই। হরি দেব মুকুলকে আফগান সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন। অভিনয়ের পাশাপাশি পশতু ও ফারসি ভাষায় দক্ষ ছিলেন সদ্য প্রয়াত অভিনেতা।

সূত্র: এনডিটিভি ও আনন্দবাজার অনলাইন
খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।