আইসক্রীম কিনতে গিয়ে যৌন হয়রানির শিকার শিশু, বৃদ্ধ গ্রেপ্তার

কুষ্টিয়ার কুমারখালীতে চকলেটের লোভ দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে নুজদার শেখ (৭২) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দিবাগত রাত ১২ টার দিকে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের এলংগী বাগানপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 নুজদার শেখ পেশায় একজন মুদি দোকানী। ঘটনার শিকার ওই শিশু এবং অভিযুক্ত বৃদ্ধ সম্পর্কে প্রতিবেশী দাদা – নাতিন বলে জানিয়েছেন স্বজনরা।

পুলিশ ও স্বজনদের সুত্রে জানা গেছে, ঘটনার শিকার ওই শিশু এলংগী আশ্চর্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণিতে পড়ে। সে মঙ্গলবার দুপুরে প্রতিবেশী নুজদার শেখের দোকানে আইসক্রীম কিনতে যায়। সে সময় লম্পট নুজদার চকলেটের লোভ দেখিয়ে শিশুটিকে দোকানের ভিতরে ডেকে নিয়ে যায় এবং তার কোলের ওপর বসিয়ে হাত দিয়ে যৌন নিপীড়ন করে। এরপর শিশুটি কাঁদতে কাঁদতে বাড়িতে গিয়ে তার মা – বাবার কাছে বিষয়টি খুলে বলে। 

আরো জানা গেছে, বিষয়টি প্রথমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে স্বজনরা। কিন্তু পরে বিষয়টি জানাজানি হলে রাতে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন শিশুর মা। আর কুমারখালী থানার উপপরিদর্শক বিপ্লব বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে আসামি গ্রেপ্তার করে।

এ বিষয়ে শিশুটির বাবা বলেন, দুপুরে সাত টাকা নিয়ে নুজদারের দোকানে আইসক্রীম কিনতে গিয়েছিল মেয়ে। দোকানে যাওয়ার প্রায় আধাঁ ঘণ্টা পরে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসে। কাঁদার কারণ জানতে চাইলে মেয়ে জানায় দোকানদার হাতে চকলেট দিয়ে দোকানের ভিতর নিয়ে খারাপ কিছু করেছে। তাঁর ভাষ্য, উপযুক্ত বিচারের আশায় থানায় মামলা করা হয়েছে।

ঘটনার প্রাথমিক সত্যতা নিশ্চিত করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. সোলায়মান শেখ বলেন, চকলেটের লোভ দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের ঘটনায় থানায় মামলা হয়েছে। এস আই বিপ্লব বিশ্বাস সংগীয় ফোর্স নিয়ে আসামিকে গ্রেপ্তাতর করেছেন। সকালে ( বুধবার) আসামিকে আদালতে এবং শিশুটিকে হাসপাতালে পাঠানো হবে।

 

খবরওয়ালা/এমবি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।