আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া যাবে না: ইশরাক

ঢাকা–৬ আসনে ধানের শীষের প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, বাংলাদেশে আওয়ামী লীগকে আর রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না।

শনিবার (২২ নভেম্বর) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের প্রজন্মের সমাবেশে তিনি এ সতর্কবার্তা দেন।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ইশরাক অভিযোগ করেন, শেখ হাসিনা গুপ্ত সন্ত্রাসীদের দিয়ে নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করছেন। তিনি বলেন, বাংলাদেশে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না।

নিজেদের মধ্যে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিভেদ আমাদের দুর্বল করে দেবে। জুলাই আন্দোলনের সব দল যদি একত্রিত থাকতে না পারে, তবে বহিঃশত্রুরা দেশে করদ রাষ্ট্র প্রতিষ্ঠার সুযোগ পাবে।

বিএনপির এই নেতা আরও বলেন, দেশকে করদ রাষ্ট্রে রূপান্তর করতে দেওয়া যাবে না। দেশের স্বার্থে সব ধরনের বিভেদ পিছনে ফেলে সামনে অগ্রসর হতে হবে।

 

খবরওয়ালা/টিএসএন

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।