আগামী কয়েকদিন সারাদেশে বৃদ্ধি পাবে তাপমাত্রা

আগামী কয়েকদিন সারা দেশে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। এ সময় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক সংবাদ মাধ্যমকে বলেন, আগামী কয়েকদিন তাপমাত্রা আরও দুই এক ডিগ্রি বাড়তে পারে। বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তবে চট্টগ্রামের দিকে কিছু এলাকায় ২৯/৩০ তারিখের দিকে হালকা বৃষ্টির পূর্বাভাস আছে বলে জানান তিনি।

আবহাওয়া অফিস জানায়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশেপাশের এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

তাছাড়া আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

খবরওয়ালা/এফএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।