আজ ঢাকায় আসছেন মার্কিন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা

ঢাকায় একদিনের সফরে তিন সদস্যের প্রতিনিধি দলসহ আসছেন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় কমান্ডের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জোয়েল বি. ভোয়েলে। সোমবার (২৪ মার্চ) ঢাকার একটি কূটনৈতিক সূত্র এ তথ্য  জানিয়েছে। 

আজ সোমবার (২৪ মার্চ) রাতে তিনি ঢাকায় পৌঁছাবেন। রাত ১০টার দিকে তার সফরসঙ্গীরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

ঢাকা সফরে লেফটেন্যান্ট জেনারেল জোয়েল বি. ভোয়েলে মঙ্গলবার (২৫ মার্চ) অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন। এ ছাড়া তিনি বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন বলে জানা গেছে।

ঢাকার কূটনৈতিক মহল মনে করছে, প্রধান উপদেষ্টার আসন্ন চীন সফরের আগে যুক্তরাষ্ট্রের এ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তার বাংলাদেশ সফর বিশেষ তাৎপর্যপূর্ণ। ধারণা করা হচ্ছে, এ সফরে তিনি মিয়ানমারের রাখাইন রাজ্যের সঙ্গে বাংলাদেশের সীমান্ত প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা নিয়ে আলোচনা করবেন।

 

খবরওয়ালা/এমবি

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।