আজ সংবেদনশীল মানুষদের জন্য অস্বাস্থ্যকর ঢাকার বাতাস

চলতি রমজানে গত কয়েকদিন ধরে রাজধানীতে বায়ুদূষণ কমেছে। মঙ্গলবার (১৮ মার্চ) বেলা সাড়ে ১১টার রেকর্ড অনুযায়ী বিশ্বের ১২৪ নগরীর মধ্যে বায়ুদূষণে ঢাকার অবস্থান ১২তম।

সে সময় ঢাকার বাতাসের একিউআই স্কোর ছিল ১২৬ যা শুধু সংবেদনশীল মানুষদের জন্য অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। তবে এটি সাধারণ মানুষের জন্য সহনীয় বলা যায়।  

বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে বিশুদ্ধ বাতাস ধরা হয়। ৫১-১০০ হলে তা সহনীয়। ১০১-১৫০ এর মধ্যে হলে সতর্কতামূলক বা মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর। ১৫১-২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর।

খবরওয়ালা/এফএস

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।