আবারও শাকিব-রাফী জুটি, নায়িকা সাবিলা নূর!

ঢালিউড সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের পরবর্তী সিনেমা ‘তাণ্ডব’ এর নায়িকা হিসেবে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূরের নাম শোনা যাচ্ছিল বেশ কয়েকদিন ধরেই। তবে এবার সেই গুঞ্জন সত্যি হতে যাচ্ছে।

রায়হান রাফী পরিচালিত  ‘তাণ্ডব’ সিনেমার শুটিং শুরু হয়ে গেছে। ঈদুল আজহায় মুক্তি পেতে পারে এই সিনেমাটি, এবং ২৮ মার্চ, শাকিব খানের জন্মদিনে সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে সিনেমাটি ঘোষণা দেবে প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই-এসভিএফ বাংলাদেশ।

সিনেমাটির শুটিং শুরু হলেও এতে শাকিবের বিপরীতে কে অভিনয় করবেন তা ঈদের পর প্রকাশ করার কথা ছিল নির্মাতার। তবে খোঁজ নিয়ে জানা গেছে, ‘তাণ্ডব’-এ শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন ছোট পর্দার অভিনেত্রী সাবিলা নূর। সবকিছু ঠিক থাকলে শাকিব খানের বিপরীতে এটি হচ্ছে যাচ্ছে সাবিলার প্রথম সিনেমা। সেটাও মূখ্য চরিত্রে। সাবিলা অবশ্য এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি। 

তবে কিছুদিন আগেই শাকিব খানের বিপরীতে কাজ করা প্রসঙ্গে এক সাক্ষাৎকারে সাবিলা বলেছিলেন, ‘কথা হচ্ছে, তবে বিস্তারিত কিছু এখনই বলতে চাই না। একাধিক সিনেমা নিয়েই কথা হচ্ছে আমার। অনেক সময় দেখা যায়, সবকিছু চূড়ান্ত হওয়ার পরও অনেক কিছু পাল্টে যায়, তাই শুটিং শুরু না হওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। এর আগেও একবার একটি সিনেমা শুটিং পর্যন্ত গিয়েও আগ মুহূর্তে ক্যান্সেল হয়ে যায়। তাই শুটিংয়ে যাওয়ার আগে এখন আর কিছুই বলতে চাই না।’

জানা গেছে, সিনেমাটির বিশেষ একটি চরিত্রে কাজ করছেন জয়া আহসান। এছাড়া সিনেমাটিতে মাত্র ৪০ সেকেন্ডের একটি ক্যামিও দিতে পারেন ঢালিউডের আরেক চিত্রনায়ক। 

সিনেমাটির এক প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে  আরও জানা গেছে, দেশের একটি টেলিভিশন চ্যানেলে হামলাকে কেন্দ্র করে এগিয়ে যাবে ‘তাণ্ডব’ সিনেমার গল্প।

‘তাণ্ডব’ এর গল্প রায়হান রাফির নিজের। পরিচালকের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য করেছেন আদনান আদিব খান। আগামী ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে এই ছবি। 
 

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।