নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় এক ঝটিকা বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে অভিযুক্ত মোট ৪০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে মাদক বিক্রেতা, আদালতের পরোয়ানাভুক্ত ফেরারি আসামি এবং সাম্প্রতিক বৈষম্যবিরোধী আন্দোলনের মামলার আসামিসহ একাধিক অপরাধীকে আইনের আওতায় আনা হয়।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং এলাকাকে অপরাধমুক্ত করার লক্ষ্যে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন পয়েন্টে এই বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সামারি ট্রায়ালে ৩০ জন, মাদক বেচাকেনার সঙ্গে জড়িত ৪ জন, আদালতের পরোয়ানাভুক্ত ৫ জন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দায়েরকৃত মামলার ১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া পরোয়ানাভুক্ত আসামিরা হলেন— আব্দুর রহমান শুভ, মো. জাফর, রফিকুর ইসলাম, মো. রনি ও হেলাল গাজী।
অন্যদিকে সামারি ট্রায়ালে অভিযুক্ত ৩০ জন হলেন— আইনুল হক, মো. হৃদয়, মো. মমিন, রমজান আলী, মানিক সিকদার, জহিরুল ইসলাম, বাদল, সাইফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, শাহজাহান, মারুফ, মাসুম প্রকাশ মাছি, অলি, মো. নাসির, মনজু, জাবের, আফজাল, মো. রফিক, মো. সাইফুল ইসলাম, মিন্টু, মো. আবুল হোসেন, মো. রিপন, মো. ফাহাদ হোসেন, আশরাফুল, মো. মতিন, বাবুল পেদা, মো. রিপন, মো. লিমন খান, ইসমাইল হোসেন শওকত ও মো. শামীম।
এছাড়া মাদক সংক্রান্ত মামলায় গ্রেপ্তারকৃত চারজন হলেন— মো. সোহেল রানা, আমির হোসেন, মো. জনি ও শাহিদা বেগম। বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে মো. খলিলুর রহমান শ্যামল নামের একজনকে।
অভিযান শেষ হওয়ার পর গ্রেপ্তারকৃত ৪০ জনের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাদেরকে নারায়ণগঞ্জ জেলা আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে পুলিশের এমন সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক।


