আমলা সদরপুরে যৌথ উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

18 fay 11 2 24 আমলা সদরপুরে যৌথ উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে দীর্ঘদিন পরে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল আটটার সময়। আমলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে। আমলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গাফফারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কুষ্টিয়া মিরপুর ভেড়ামারা ২ আসনের সংসদ সদস্য কামারুল আরেফিন দুইদিন ব্যাপী ক্রীড়া অনুষ্ঠানের দ্বিতীয় দিন থাকার সদাই সম্মতি জ্ঞাপন করেছেন। খেলার প্রথম দিনে উদ্বোধক মিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জহুরুল ইসলাম উক্ত খেলার উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা খাতুন, আমলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন চেয়ারম্যান একলিমুর রেজা সাবান জোয়াদ্দার, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের যুগ্মসাধারণ সম্পাদক ও ক্রিড়া অনুরাগী মোঃ আমিরুল ইসলাম, সদরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিয়াত লালু, আমলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম আজম, আমলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তৌহিদুজ্জামান। জাহানারা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা নিগার সুলতানা মায়া, দীর্ঘদিন পর আমলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠ কুষ্টিয়া মিরপুর ভেড়ামারা ২ আসনের সংসদ সদস্য কামারুল আরেফিনের একান্ত প্রচেষ্টায় দুটি প্রতিষ্ঠানের খেলায় দর্শকে মুখরিত হয়েছিল খেলার মাঠ। আজ রবিবার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমপি মহোদয়কে সংবর্ধনা দিবে আমলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয়। সংবর্ধনা শেষে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হবে দুপুর তিনটার সময়।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।