আমি ব্যারিস্টার হতে চাই: নুসরাত ফারিয়া

চলচ্চিত্র অভিনেত্রী, মডেল, গায়িকা, টেলিভিশন উপস্থাপিকা এবং রেডিও জকি—বহুমুখী প্রতিভার অধিকারী চিত্রনায়িকা নুসরাত ফারিয়া এবার জানিয়েছেন, তিনি ব্যারিস্টার হতে চান। 

সম্প্রতি কানাডার মন্ট্রিলে চিত্রনায়ক জায়েদ খানের একটি অনুষ্ঠানে অতিথি হয়ে তিনি এই স্বপ্নের কথা প্রকাশ করেন।

জায়েদ খানের ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ নামের অনুষ্ঠানে ফারিয়া তার গত এক বছরের জীবনের বিভিন্ন দিক নিয়ে খোলামেলা আলোচনা করেন। আলোচনার এক পর্যায়ে জায়েদ খান জানতে চান, তার কোন স্বপ্নটি এখনো অপূর্ণ রয়ে গেছে।

এর উত্তরে ফারিয়া বলেন, “আমি ব্যারিস্টার হতে চাই। এটা আমার ছোটবেলার একটি ইচ্ছা। সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমার এই স্বপ্নটিও পূরণ করেন।”

প্রসঙ্গত, গত মে মাসে একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হয়ে দু’দিন কারাগারে ছিলেন এই অভিনেত্রী। জামিনে মুক্তি পাওয়ার পর প্রায় চার মাস পেরিয়ে গেলেও তিনি এই বিষয়ে তেমন কোনো কথা বলেননি। তবে জায়েদ খানের অনুষ্ঠানে নুসরাত ফারিয়া তার গ্রেপ্তার প্রসঙ্গে বলেন, “এমন কিছু ঘটবে তা আমি কখনো আশা করিনি। দুঃস্বপ্নেও এমনটা ভাবিনি। যার জীবন স্কিন কেয়ার, মেকআপ, একটু ঘোরাফেরা, শপিং, পরিবারের সঙ্গে সময় কাটানো এবং বন্ধুদের সঙ্গে ভালো খাওয়া-দাওয়া নিয়ে খুশি থাকার, তার জীবনে এত জটিলতা! কী করব, আর কী করব না—এগুলো নিয়ে যখন ভাবতে হয়, তখন আমি ভীষণ হতাশ হই।”

গ্রেপ্তারের পর এই প্রথমবার নুসরাত ফারিয়া এই বিষয়টি নিয়ে মুখ খুললেন। তার মতে, এমন পরিস্থিতি মানুষকে আরও শক্তিশালী হতে শেখায়।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।