আলমডাঙ্গায় ডক্টর কেয়ার হাসপাতালের অনুমোদন না থাকায় বন্ধ

23 fay 11 2 24 আলমডাঙ্গায় ডক্টর কেয়ার হাসপাতালের অনুমোদন না থাকায় বন্ধ
চুয়াডাঙ্গা প্রতিনিধি ॥ চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ডক্টর কেয়ার এন্ড স্পেসালাইজড হাসপাতালের অনুমোদন না থাকায় বন্ধ করেছে স্বাস্থ্য বিভাগ। চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিস হাসপাতালটি পরিদর্শন করেছে আগেই। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে অনুমোদন পেলে কর্তৃপক্ষ হাসপাতালটি চালু করতে পারবে।শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর এলাকার স্টেশন রোডে ডক্টর কেয়ার এন্ড স্পেসালাইজ হাসপাতালে এ অভিযান চালায় সিভিল সার্জন অফিসের একটি টিম। চুয়াডাঙ্গা সিভিল সার্জনের প্রতিনিধি সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আউলিয়ার রহমান জানান, চুয়াডাঙ্গা আলমডাঙ্গা ডক্টর কেয়ার এন্ড স্পেসালাইজড হাসপাতাল অনুমোদন না থাকায় বন্ধ করে দিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনুমোদন প্রক্রিয়াধীন থাকায় হাসপাতাল বন্ধ রাখার নির্দেশন দেন স্বাস্থ্য বিভাগের টিম। অনুমোদন পেলে কার্যক্রম চালাতে পারবে। হাসপাতালটি ২০ শয্যার জন্য অনুমোদন চেয়েছে কর্তৃপক্ষ। তিনি আরও বলেন, হাসপাতালটি নতুন নির্মাণ করা হয়েছে। পরিবেশ ভাল। অনুমোদন পেলে কার্যক্রম চালাতে পারবে। মালিককে এটা জানার প্রয়োজন হয়নি। প্রতিষ্ঠানের নাম দেখে আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি। সিভিল সার্জন স্যার পাঠিয়েছেন।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।