ইরানের এক রাতের হামলায় আহত ২৭১ জন: ইসরায়েল

ইরানের চালানো সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে অন্তত ২৭১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৯ জুন)মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায়  মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

মন্ত্রণালয় জানায়, বুধবার (১৮ জুন) রাতভর ইরান ইসরায়েলের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যার ফলে বহু মানুষ আহত হন। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক, ১৬ জন মাঝারি আঘাতে আহত হয়েছেন, এবং ২৪ জন মানসিক চাপে ভুগছেন বলে হাসপাতালে ভর্তি হয়েছেন। বাকিরা হালকা আঘাত পেয়েছেন ও পর্যবেক্ষণে রয়েছেন।

দক্ষিণ ইসরায়েলের সরোকা হাসপাতালে ৭১ জন সামান্য আহত ব্যক্তি ভর্তি হন। ইরান দাবি করেছে, তারা ওই এলাকার একটি ইসরায়েলি গোয়েন্দা ও সামরিক কমান্ড সেন্টারকে লক্ষ্য করেই হামলা চালায়। হাসপাতাল তাদের লক্ষ্য ছিল না বলেও জানিয়েছে তেহরান।

ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, ইরান-ইসরায়েল পাল্টাপাল্টি হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত ২ হাজার ৩০০-এর বেশি মানুষ বিভিন্ন আঘাত ও মানসিক চাপে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে তাদের মধ্যে অধিকাংশই চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।

 

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।