ইরান আবারও ক্ষেপণাস্ত্রের বহর ছুঁড়লো ইসরায়েলের দিকে

ইরান থেকে আবারও ইসরায়েলি ভূখণ্ডের দিকে ক্ষেপণাস্ত্রের বহর নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী।

ইসরায়েলি বাহিনী জানিয়েছে,  ‘হুমকি’ প্রতিহত করার জন্য তাদের প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে। খবর আল জাজিরা’র।

বাসিন্দাদের সতর্ক করে ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, ‘সতর্কতা পাওয়ার পর আপনাদের অবশ্যই সুরক্ষিত এলাকায় প্রবেশ করতে হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানেই থাকতে হবে।’ 

তবে ইরানি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের খবর দেয়ার পরপরই ইসরায়েল সেনাবাহিনী দাবি করেছে, ইরান থেকে ছোড়া বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই প্রতিহত করা হয়েছে। তবে কোনো ক্ষেপণাস্ত্র বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইসরায়েলে পড়েছে কি না, তা বলা হয়নি।

এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘তেহরান খালি করার’ নির্দেশ-সংক্রান্ত হুমকির পর ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলসহ বিভিন্ন জায়গায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। 

বিবিসি জানায়, আন্দারযগৌ এলাকায় ইসরায়েলের গোলা আঘাত হেনেছে। তবে কমপক্ষে দুটি বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক একটি বার্তা সংস্থা।

এদিকে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, তারা আজই (মঙ্গলবার, ১৭ জুন) প্রথম ‘এক ধরনের ক্ষেপণাস্ত্র’ ব্যবহার করেছেন যা ইসরায়েল প্রতিহত করতে অক্ষম।

তিনি বলেন, অল্প কিছু দেশের হাতেই এ ধরনের উচ্চ প্রযুক্তির ক্ষেপণাস্ত্র আছে।

ইসরায়েলের কর্মকর্তাদের মতে, সবশেষ মঙ্গলবার ভোরের হামলায় ৩০টির মতো ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান।

খবরওয়ালা/এন

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।