ইসরায়েলে হামলা চলবে: ইরান

ইসরায়েলের বিরুদ্ধে ইরানের পাল্টা হামলা এখনই থামছে না বলে ইঙ্গিত দিয়েছেন এক ইরানি কর্মকর্তা। জ্যেষ্ঠ এক সামরিক কর্মকর্তার বরাতে ইরানের বার্তা সংস্থা ফারস এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার।

ফারস ওই কর্মকর্তার নাম প্রকাশ করেনি। তিনি বলেছেন, ‘শুক্রবার (১৩ জুন) রাতের সীমিত পদক্ষেপে এই সংঘাত শেষ হচ্ছে না। ইরানের হামলা চলতেই থাকবে এবং এ প্রতিক্রিয়া আগ্রাসনকারীদের জন্য অত্যন্ত যন্ত্রণাদায়ক ও পরিতাপের হবে।’

শুক্রবার ভোররাতে ইরানে বড় আকারে বিমান হামলা চালায় ইসরায়েল। এর জবাবে শনিবার (১৪ জুন) ভোররাতে (গতকাল দিবাগত রাত) পাল্টা হামলা চালায় ইরান। দুই দেশই রাতে একে অপরকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালিয়েছে।

খবরওয়ালা/এসআর

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।