ইসির ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হলো ‘নৌকা’ প্রতীক

নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক ‘নৌকা’ সরিয়ে নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা।

বুধবার (১৬ জুলাই) ইসির ওয়েবসাইটে ঢুকে দেখা যায়, ‘নৌকা’ প্রতীক আর প্রদর্শিত হচ্ছে না। ওয়েবসাইটে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর তালিকায় আগে প্রতিটি দলের নামের পাশে তাদের নির্ধারিত প্রতীক প্রদর্শিত হতো।

ইসি সচিবালয়ের সিস্টেম ম্যানেজার মো. রফিকুল হক গণমাধ্যমকে জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ‘নৌকা’ প্রতীকটি সরিয়ে ফেলা হয়েছে।

ইসির ওয়েবসাইট থেকে সরানো হলো ‘নৌকা’ প্রতীক

উল্লেখ্য, নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে নিবন্ধিত রাজনৈতিক দলসমূহের তালিকায় ৬ নম্বরে ছিল বাংলাদেশ আওয়ামী লীগের নাম এবং নামের বাম পাশে ছিল দলের প্রতীক ‘নৌকা’।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।