ঈদের ছুটিতে ১২ দিন বন্ধ থাকবে ইবির আবাসিক হল

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ১২ দিনের জন্য বন্ধ হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের সকল আবাসিক হল। আগামী বুধবার (২৬ মার্চ) সকাল ১০ টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশনা দিয়েছে ইবি প্রশাসন।

রবিবার (২৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিল সূত্রে এসব তথ্য জানা যায়৷ ছুটি শেষে আগামী ৮ এপ্রিল সকাল ১০টায় যথারীতি হল খোলা হবে বলে জানানো হয়েছে।

প্রভোস্ট কাউন্সিলের সভাপতি ও শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. শেখ জাকির হোসেন বলেন, ঈদ উপলক্ষ্যে হল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৭ শে মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত হল বন্ধ থাকবে। বন্ধকালীন সময়ে নিরাপত্তা নিশ্চিতে প্রক্টরিয়াল বডির পাশাপাশি আনসার সদস্যরা নিয়োজিত থাকবে।

উল্লেখ্য, পবিত্র মাহে রমজান, শুভ দোলযাত্রা, মহান স্বাধীনতা দিবস এবং ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে গত ১ মার্চ হতে ৮ এপ্রিল পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। 

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।