উদ্ধার হওয়া সেই নবজাতকের মৃত্যু

মেহেরপুরের গাংনীতে বাঁশবাগান থেকে উদ্ধার হওয়া নবজাতকটি মারা গেছে। বুধবার (১ অক্টোবর) রাত আড়াইটার দিকে মেহেরপুর জেনারেল হাসপাতালে মারা যায় শিশুটি।

গাংনী উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরশাদ আলী বলেন, উদ্ধার নবজাতকটির নাঁড়ি কাটা হয়নি এবং বাগানে ফেলে রাখায় গুরুতর অসুস্থ হয়ে পড়ে। গেল দুইদিন সে মেহেরপুর জেনারেল হাসপাতালের ইনকিউবেটরে চিকিৎসাধীন ছিল। সন্ধ্যায় আইসিইউতে স্থানান্তর করা হয়, তবে গভীর রাতে শ্বাসকষ্টে মারা যায়।

তিনি আরও বলেন, শিশু কল্যাণ বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী দাফন সম্পন্ন করা হবে।

গাংনী থানার ওসি বানি ইসরাইল বলেন, শিশুটির বাবা-মায়ের সন্ধান পেতে পুলিশ চেষ্টা চালাচ্ছে। তবে এখনও তাদের হদিস মেলেনি। ভবিষ্যতে পরিচয় নিশ্চিত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
গত ৩০ সেপ্টেম্বর দুপুরে মটমুড়া গ্রামের একটি বাঁশবাগান থেকে সদ্য ভূমিষ্ঠ কন্যাশিশুকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। গাংনী উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সহায়তায় তার চিকিৎসা চলছিল। শিশুটিকে দত্তক নিতে আগ্রহ প্রকাশ করেছিলেন অনেকে।

 

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।