উপদেষ্টা আসিফের সাবেক এপিএসকে দুদকের জিজ্ঞাসাবাদ

তদবির বাণিজ্যসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে ক্রীড়া উপদেষ্টা উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২২ মে) সকাল সাড়ে ১১টার দিকে দুর্নীতির দায়ে অভিযুক্ত মোয়াজ্জেম হোসেন দুদক কার্যালয়ে হাজির হন। এ সময়, দুদকের উপসহকারী পরিচালক মিনু আক্তার সুমিসহ অন্যান্য কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করে।

এর আগে, মোয়াজ্জেমের বিরুদ্ধে উপদেষ্টার এপিএস থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে তদবির বাণিজ্য, টেন্ডার বাণিজ্যসহ নানা অনিয়মের মাধ্যমে শত কোটি টাকা সম্পদ অর্জনের অভিযোগ ওঠে। সম্প্রতি তা গণমাধ্যমে প্রচারিত হলে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।