এটি প্রাথমিক অভিযান এর পরবর্তীতে অভিযান অব্যাহত থাকবে : ইউএনও পার্থ প্রীতম শীল

রঞ্জুউর রহমান ॥ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে দুই জনকে দশ হাজার টাকা করে জরিমানা এবং আট জনের মুচলেকা নেই ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার (২০ জানুয়ারি) সকাল এগারোটায় কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রীতম শীল এর নেতৃত্বে ভ্রাম্যমান অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমান অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের দালালরা রোগীদের সঙ্গে প্রতারণা করে হাসপাতালের বাইরের বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার গুলোতে নিয়ে যাওয়া এবং বিভিন্ন অনিয়ম অভিযোগের ভিত্তিতে গতকাল সোমবার  কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ২ পুরুষ দালাল এবং হাসপাতালের অনিয়মের সাথে জড়িত আট জন স্বেচ্ছাসেবক কে আটক করেন

ভ্রাম্যমাণ আদালত পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই জনকে দশ হাজার টাকা করে জরিমানা করেন এবং বাকি আটজন কে মোচলেকা নিয়ে ছেড়ে দেন ভ্রাম্যমাণ আদালত। কুষ্টিয়া সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রিফাতুল ইসলাম এ দণ্ডাদেশ দেন। আটককৃত দুই পুরুষ দালালরা হলেন, কুষ্টিয়া পৌরসভার জগতি এলাকার আব্দুস সাত্তার এর পুত্র মোঃ আশিক (২০) এবং বরগুনা জেলার মোঃ মসলেম এর পুত্র নাঈম হাসান। ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে সহযোগিতা করেন, কুষ্টিয়া সদর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ সাজ্জাদ হোসেন, কুষ্টিয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও জেলা পুলিশের সদস্যরা। কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রীতম শীল বলেন, এই অভিযানে আমরা দুজনকে ১০ হাজার টাকা করে জরিমানা করেছি এবং বাকি ৮ জনের মোচলেখা নিয়েছে। আজকের এটি প্রাথমিক অভিযান চলেছে এর পরবর্তীতে অভিযান অব্যাহত থাকবে।

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।