এদেশে কেও সংখ্যালঘু নয়,আমরা সবাই বাংলাদেশী: জাকির সরকার

নিজ সংবাদ ॥ সনাতনী ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে কুষ্টিয়া সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন কুষ্টিয়া জেলা বিএনপির সদ্য ঘোষিত আহ্বায়ক কুতুবউদ্দিন আহমেদ ও  সদস্য সচিব ইন্জিঃ জাকির হোসেন সরকার। গতকাল শনিবার (১২ই অক্টোবর) বিকেল থেকেই দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কুষ্টিয়া সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ৩৫ টির ও বেশী পূজা মন্দির পরিদর্শন ও উপস্থিত সনাতনী ধর্মালম্বীদের সাথে মতবিনিময় করেন তিনি।

এদেশে কেও সংখ্যালঘু নয়,আমরা সবাই বাংলাদেশী: জাকির সরকার

এদেশে কেও সংখ্যালঘু নয়,আমরা সবাই বাংলাদেশী: জাকির সরকার

কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়নের পরিদর্শনের সময় পাটিকাবাড়ী ইউনিয়নরে ১ নং ওয়ার্ডের নলকোলা গ্রাম থেকে মুন্সী শরিফুল ইসলাম, আব্দুর রহমান, মুন্সী আলমগীর এবং জাহাঙ্গীর হোসেন সহ শতাধিক মোটর সাইকেল নিয়ে বিএনপি দলীয় নেতা কর্মিরা জেলা বিএনপির নেতা কর্মিদের শুভেচ্ছা জানিয়ে ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন একসাথে পরিদর্শন করেন। এসময় তাদের সাথে উপস্থিত ছিলেন সাবেক সমন্বয়ক কুষ্টিয়া জেলা যুবদলের আহ্বায়ক মো আব্দুল মাজেদ, হরিনারায়ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ও সদর থানা কৃষক দলের সভাপতি মিজানুর রহমান মিজান, হরিনারায়ণপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রশীদ, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাশিদুজামান রাশেদ, জেলা ছাত্রদলের সিনিয়র  যুগ্ম আহ্বায়ক মো জামিরুল ইসলাম জামির।

গুগল নিউজে খবরওয়ালা ফলো করুন
গুগল নিউজে আমাদের ফলো করুন

এসময় হরিনারায়ণপুর বারোয়ারী পূজা মন্ডপে বক্তৃতাকালে মো কুতুবউদ্দিন আহমেদ বলেন, আমরা কুষ্টিয়া জেলার ৩৫ টির ও বেশী মন্দির পরিদর্শন করেছি এবং সেখানকার উপস্থিত বিভিন্ন মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে কথা বলেছি তারা নির্বিগ্নে পূজা উদযাপন করছে এটা দেখে আমরা অনেক খুশি ভবিষ্যৎ এ এর থেকেও সুন্দর পরিবেশে পূজা উদ্যাপন হবে। জেলা বিএনপির সদস্য সচিব তার বক্তব্যে বলেন, এদেশে কেও সংখ্যালঘু নয়,আমরা সবাই বাংলাদেশী। তাই অন্য সম্প্রদায়ের মানুষের সংখ্যালঘু হয়ে থাকার দরকার নাই, সবাই সমান অধিকার নিয়ে বাচঁতে চাই। এসময় মন্দির সভাপতির নিকট আর্থিক সাহায্যে দেওয়া হয় বলে জানা গেছে।

আরও দেখুনঃ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।