এন্ড্রু কিশোরের স্মরণে হানিফ সংকেত

বাংলা গানের ‘প্লেব্যাক সম্রাট’ খ্যাত কিংবদন্তি সংগীতশিল্পী এন্ড্রু কিশোর মৃত্যুর ৫ বছর পূর্ণ হয়েছে। তার মৃত্যুতে সংগীত অঙ্গনে যে অপূরণীয় শূন্যতা তৈরি হয়েছিলো, তা আজও পূরণ হয়নি।

বন্ধু ও সহযোদ্ধা এই কিংবদন্তি সংগীতশিল্পীকে বিশেষভাবে স্মরণ করলেন ‘ইত্যাদি’ নির্মাতা ও সঞ্চালক হানিফ সংকেত। শিল্পীর সঙ্গে তোলা একটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে হানিফ সংকেত লিখেছেন,‘আজ (৬ জুলাই) বন্ধু এন্ড্রু কিশোরের পঞ্চম প্রয়াণ দিবস। যার কাছে গানই ছিলো জীবন-মরণ, গানই ছিলো প্রাণ। এই গানের জন্যই মানুষ তাকে ভালোবাসতো, তার নামের উপাধি দিয়েছিল প্লেব্যাক সম্রাট।

‘প্লেব্যাক সম্রাট’ এন্ড্রু কিশোর অমলিন এক সুরের ধারা উল্লেখ করে তিনি বলেন, ‘কিশোর যেমন প্রাণ খুলে দরাজ গলায় গাইতে পারত, তেমনি সবার সঙ্গে প্রাণ খুলে মিশতেও পারত। কিশোরের সঙ্গে আমার সম্পর্ক প্রায় চার দশকের। একসঙ্গে বহু আড্ডা, বহুবার বিদেশ ভ্রমণ, একসঙ্গে থাকা সব কিছুই স্মৃতির অমূল্য সম্পদ। কিশোর ছিলো ‘ইত্যাদি’র প্রায় নিয়মিত শিল্পী।

তিনি আরও বলেন, একজন আদর্শ শিল্পী, একজন মানবিক মানুষ ছিলো কিশোর। গানের মাধ্যমেই এন্ড্রু কিশোর বেঁচে থাকবে প্রজন্ম থেকে প্রজন্মে। তিনি বলেন, বন্ধু, ভুলিনি তোমায় ভুলব না, ভুলতে পারব না। ভালো থেকো, শান্তিতে থেকো।

খবরওয়ালা/এফএস
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।