এবার পাকিস্তানি ক্রুবাহী ট্যাংকারে ইসরায়েলের ড্রোন হামলা

এবার পাকিস্তানি ক্রুবাহী একটি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ট্যাংকারে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল।  

গতকাল শনিবার (২৭ সেপ্টেম্বর) পাকিস্তানি স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এ তথ্য জানান।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মহসিন নাকভি লেখেন, ‘একটি এলপিজি ট্যাংকার, যেটিতে ২৭ ক্রু (ক্যাপ্টেন মুখতা আকবরসহ ২৪ পাকিস্তানি, দুজন শ্রীলঙ্কান এবং একজন নেপালি) ইসরাইলের ড্রোন হামলার স্বীকার হয়েছে। ট্যাংকারটি রাস আল-এসা বন্দরে গত ১৭ সেপ্টেম্বর হামলার কবলে পড়ে।’

তিনি লেখেন, ‘ড্রোন হামলার পর জাহাজটির একটি এলপিজি বিস্ফোরিত হওয়ার পর এতে আগুন ধরে যায়। যা ক্রুরা নিয়ন্ত্রণে আনেন। এরপর হুথিরা জাহাজটির নিয়ন্ত্রণ নেয় এবং ক্রুদের জিম্মি করে।

তবে হুথিরা পরবর্তীতে ট্যাংকার ও ক্রুদের ছেড়ে দেয়। এখন এটি ইয়েমেনের জলসীমার বাইরে রয়েছে বলেও জানিয়েছেন নাকভি।

ক্রুদের নিরাপত্তা নিয়ে আশাহত হলেও বেসামরিক ও নিরপত্তাকর্মীদের প্রচেষ্টায় পাকিস্তানি ক্রুরা মুক্তি পান বলে উল্লেখ করেছেন তিনি।

সূত্র : দ্য ডন

খবরওয়ালা/এফএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।