এবার সোনার দাম ভরিতে ৫ হাজার ২৪৮ টাকা বৃদ্ধি, আজ থেকে কার্যকর

দেশের বাজারে আবার সোনার দাম বৃদ্ধি পেয়েছে। এবার প্রতি ভরিতে দাম বেড়েছে ৫ হাজার ২৪৮ টাকা। নতুন দামে ২২ ক্যারেট সোনার মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ১৩ হাজার ৭৯১ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

নতুন দাম আজ শুক্রবার (১৪ নভেম্বর) থেকে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সোনার এই সমন্বয় করা হয়েছে।

সোনার নতুন দাম—
২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ১৩ হাজার ৭৯১ টাকা
২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৪ হাজার ৩ টাকা
১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৭৪ হাজার ৮৫৫ টাকা
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৪৫ হাজার ৫২০ টাকা

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।

অপরদিকে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেট রুপার ভরি চার হাজার ২৪৬ টাকা, ২১ ক্যারেট রুপার দাম ভরি চার হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেট রুপার দাম ভরি তিন হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম দুই হাজার ৬০১ টাকা নির্ধারণ করা হয়েছে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।