এশিয়ান কাপে উঠার স্বপ্ন ভাঙল বাংলাদেশের অনূর্ধ্ব–১৭ নারীদের

এক বছরে তিনটি ভিন্ন বয়সভিত্তিক নারী দলের এশিয়ান কাপে জায়গা করে নেওয়ার ইতিহাস গড়ার সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ। 

এএফসি অনূর্ধ্ব–১৭ নারী এশিয়ান কাপের বাছাই পর্বে জয়ের প্রয়োজন ছিল বাংলাদেশের, কিন্তু চায়নিজ তাইপের বিপক্ষে উল্টো ৫–০ গোলের বড় ব্যবধানে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে সাইফুল বারী টিটুর দলের।

শুক্রবার রাতে জর্ডানের আকাবা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের নবম মিনিটেই পেনাল্টি থেকে গোল করে এগিয়ে যায় চায়নিজ তাইপে। ডি-বক্সে ফাউল করায় পাওয়া সুযোগে স্পটকিক থেকে গোল করেন উ ক্যাই–শুয়ান। ৩৪ মিনিটে ফ্রি–কিক থেকে দারুণ এক শটে ব্যবধান দ্বিগুণ করেন মিডফিল্ডার চুং ইউন চিয়েন।

দুই গোলে পিছিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। বিরতির পর সৌরভী আকন্দ, পূর্ণিমা মারমারা কিছুটা আক্রমণ সাজালেও কার্যকর গোলের সুযোগ তৈরি করতে পারেনি তারা। উল্টো ৬৬ মিনিটে তৃতীয় গোল হজম করে ম্যাচ থেকে কার্যত ছিটকে পড়ে দলটি।

শেষ মুহূর্তে যোগ করা সময়ে আরও দুইবার জালে বল জড়ায় চায়নিজ তাইপে। ফলে ম্যাচ শেষ হয় ৫–০ গোলের বড় ব্যবধানে।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে জর্ডানের বিপক্ষে ১–১ গোলে ড্র করে বাংলাদেশ। ম্যাচের শুরুতেই এগিয়ে গেলেও শেষ মুহূর্তে গোল হজম করে মূল্যবান দুটি পয়েন্ট হারায় তারা।

গত জুলাইয়ে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল ও আগস্টে অনূর্ধ্ব–২০ নারী দল প্রথমবারের মতো এশিয়ান কাপে জায়গা করে নেয়। তবে অনূর্ধ্ব–১৭ দলের বড় পরাজয়ে সেই ধারাবাহিকতা ধরে রাখা গেল না।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।