কবর থেকে লাশ তুলে আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় দুইপক্ষের সংঘর্ষ, নিহত ১

রাজবাড়ীতে নুরাল পাগলার মরদেহ কবর থেকে তুলে আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার ঘটনায় উভয় পক্ষের সংঘর্ষে গুরুতর আহত রাসেল মোল্লা (২৮) নামের এক যুবক মারা গেছেন।
নিহত রাসেল মোল্লা গোয়ালন্দের ঝুট মিস্ত্রির পাড়ার বাসিন্দা আজাদ মোল্লার ছেলে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) জুমার নামাজের পর এ সংঘর্ষের ঘটনা ঘটে। রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. শরীফ আল রাজী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া সংঘর্ষে শতাধিক আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে ওসি ও ইউএনও’র গাড়ি। এ ঘটনায় থমথমে অবস্থা বিরাজ করছে পুরো গোয়ালন্দজুড়ে।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, উত্তেজিত জনতা ও নুরাল পাগলার অনুসারীদের সঙ্গে সংঘর্ষে হতাহতে সংখ্যা পাওয়া যায়নি। তবে এ ঘটনায় তার ও ওসির গাড়ি ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থার বিরাজ করছে।

এ বিষয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. শরীফ আল রাজীব জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।