কয়েকজন উপদেষ্টাও ‌‌হাসিনার মতো ব্যাংক লুট করছে: নুর

‘শেখ হাসিনা যেভাবে প্রকল্পের নামে ব্যাংক লুট করেছে, সেভাবে কয়েকজন উপদেষ্টাও ব্যাংক লুট করছে। হাসিনার আমলে যেভাবে মিডিয়া কন্ট্রোল করা হতো, এখনো সেভাবে মিডিয়া কন্ট্রোল হচ্ছে। মিডিয়ার স্বাধীনতা নেই। নগদ– এ জালিয়াতি নিয়ে নিউজ করায় সাংবাদিকদের হেনস্তা করা হয়েছে।’

মঙ্গলবার (৩ জুন) রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ কথা বলেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

নির্বাচন প্রসঙ্গে নুর বলেন, ‘সম্প্রতি বিভিন্ন দল নিয়ে যে ৫টা মিটিং হয়েছে তা ফলপ্রসূ হয়নি। প্রধান উপদেষ্টা নিজেই বলেছিলেন, ডিসেম্বরে নির্বাচন দিতে চান। এখন সেখান থেকে জুনে কেন আসলো, তা নিয়ে আমাদের সন্দেহ রয়েছে।’

গণঅধিকার পরিষদের এই সভাপতি বলেন, ‘এনসিপি সেনাবাহিনীকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। কয়েকজন আওয়ামী লীগ নেতাকে রিফাইন্ড আওয়ামী নেতা বলে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। সে হিসেবে তো এই সরকারও চায় রিফাইন্ড আওয়ামী লীগ রাজনীতি করুক। এর পেছনে ২ জন উপদেষ্টা জড়িত।’

বাজেট প্রসঙ্গে নুর বলেন, ‘ভঙ্গুর এই অর্থনৈতিক অবস্থায় সরকার চাইলেও ভালো বাজেট দিতে পারত না।’

পরাজিত শক্তি যেন চিরতরে জার্মান নাৎসিদের মতো বিলীন হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে বলেও মন্তব্য করেন নুর।

 

খবরওয়ালা/এন

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।