কুপ্রস্তাবের বিচার চাইতে গিয়েও অপমানিত এনসিপি নেত্রী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের বিরুদ্ধে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ জানালেও দলের শীর্ষ নেতারা কোনো ব্যবস্থা নেননি, বরং উল্টো তাকে দায়ী করেছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী নারী নেত্রী।

ভুক্তভোগী নেত্রী বলেন, “তুষার আমাকে দোষারোপ করছেন যে, আমি একটি রেকর্ড ফাঁস করেছি। আমি এ বিষয়ে কথা বলতে আমাদের মুখপাত্র আপুর কাছে যাই। ভাবছিলাম, নারী হিসেবে তিনির সঙ্গে কথা বললে অন্তত কিছুটা মানসিক স্বস্তি পাবো। কিন্তু তিনি উল্টো আমাকে প্রশ্ন করেন— তুষারের সঙ্গে আপনার কতদিনের সম্পর্ক? আমি বলি, আন্দোলনের পরে যখন কমিটি গঠিত হয়, তখন তুষার ও তাসনুভা আমাকে দলে যোগ দিতে বলেন। তাদের মাধ্যমেই আমার আগমন।”

তিনি আরো বলেন, “মুখপাত্র আপু বলেন, তুষারের সঙ্গে তার ১৩ বছরের বন্ধুত্ব, তবু তিনি তাকে ‘আপনি’ বলে ডাকেন। আমি তাকে ‘তুমি’ বলে ডাকি কেন? এটা কি এক ধরনের ‘ইনভাইটেশন’ না?”

ভুক্তভোগী জানান, ঈদের দিন দলের নেতা আসিফের বাসায় আয়োজিত ডিনারে অংশ নেন তিনি। সেখানে নাহিদ ইসলামের সঙ্গেও কথা বলেন এবং কিছু স্ক্রিনশট দেখিয়ে ঘটনার বিস্তারিত জানান। পরে নাহিদ তাকে মহানগরের দুইজন নেতার সঙ্গে যোগাযোগ করতে বলেন।

নারী নেত্রীর অভিযোগ, “আমি দলের প্রধানের কাছেও অভিযোগ জানিয়েছি। কিন্তু বিষয়টি তিনি ব্যক্তিগত না রেখে রাজনৈতিকভাবে ব্যবহার করছেন। এখন এনসিপির ভেতরে আমাকে রাজনৈতিকভাবে বাধাগ্রস্ত করা হচ্ছে। আমি এখন কোথায় যাবো, কী করবো, কিছুই বুঝতে পারছি না।”

খবরওয়ালা/এমএজেড   

 

9k= কুপ্রস্তাবের বিচার চাইতে গিয়েও অপমানিত এনসিপি নেত্রী
Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।