কুমারখালীতে আল- আরাফাহ্ ইসলামী ব্যাংকের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

fay 10 21 1 24 কুমারখালীতে আল- আরাফাহ্ ইসলামী ব্যাংকের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণকুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়া কুমারখালীতে আল – আরাফাহ্ ইসলামী ব্যাংক ও এস এস সি ৯৩ ব্যাচের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে কুমারখালী পৌর ৯ নং ওয়ার্ডের খয়েরচারা প্রতিবন্ধী সংগঠনের অফিসে বেলা ৩ টার দিকে আল – আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি প্রধান কার্যালয় ঢাকার সহযোগীতায় ৫০ জন প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরন করা হয়। বিরতন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমারখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার, পৌর ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ মিজানুর রহমান মিলন, আল-আরাফাহ্ ব্যাংক পোড়াদহ শাখার ব্যবস্থাপক মোহাম্মদ হাবিবুর রহমান, সাবান মন্ডল, কাঞ্চন বিশ্বাস, সায়েম মোল্লা, মোহাম্মদ রফিকুল ইসলাম, মুকুল হোসেন প্রমূখ । অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন প্রতিবন্ধী সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক ও সাধারন সম্পাদক সুকুমার বিশ্বাস।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।