কুমারখালীতে শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দিলেন ইউএনও

fay 0 23 1 24 কুমারখালীতে শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দিলেন ইউএনও

কুমারখালী প্রতিনিধি ॥ রাতের আঁধারে কুমারখালী উপজেলার বিভিন্ন এলাকার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাহবুবুল হক । সোমবার (২২ জানুয়ারি) রাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কুমারখালী পৌর বাজারের নাইট গার্ড সহ উপজেলার বিভিন্ন এলাকার শীতার্ত মানুষের মাঝে এই সব কম্বল গায়ে জড়িয়ে দেন তিনি।

এই কনকনে শীতে চরম বিপাকে পড়ছেন উপজেলার অসহায়, গরিব-দুঃখী শীতার্ত মানুষ। গরিব-দুঃখী শীতার্ত মানুষের কষ্ট লাঘবে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে শীতার্ত মানুষের মাঝে গভীর রাতেও কম্বল নিয়ে হাজির হয়েছেন ইউএনও মাহবুবুল হক ।

এ বিষয়ে ইউএনও মাহবুবুল হক বলেন, প্রচন্ড শীতে উপজেলাবাসী কষ্ট পাচ্ছে। এই শীতে কোনো দুঃস্থ পরিবার যেন কষ্ট না পায়, সেজন্য তাদের পাশে শীতবস্ত্র নিয়ে দাঁড়িয়েছি। এভাবেই শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে।

এ সময় উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আলী ও আওয়ামীলীগ নেতা জাকারিয়া খান জেমস উপস্থিত ছিলেন।

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।