কুষ্টিয়ায় ইয়াবা সহ মাদক কারবারি গ্রেফতার

fay 7 25 1 24 কুষ্টিয়ায় ইয়াবা সহ মাদক কারবারি গ্রেফতারনিজ সংবাদ ॥ কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১ হাজার পিস ইয়াবা সহ শামসুল আলম(৪৫) কে গ্রেফতার করা হয়েছে। শামসুল আলম কুষ্টিয়া সদর থানার বাড়াদি উত্তরপাড়া গ্রামের বজলুর রহমান’র ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়,  বুধবার ২৪ শে জানুয়ারি সকাল ৭.৩০ টার সময় কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর “ক” সার্কেলের পরিদর্শক মোঃ বেলাল হোসেনের তীক্ষ্ণ দিক নির্দেশনায় গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে কুষ্টিয়া সদর থানাধীন বাড়াদি উত্তর পাড়া গ্রামে বজলুর রহমানের বাড়িতে অভিযান পরিচালনা করলে বজলুর রহমানের ছেলে শামসুল আলম এর নিজ শয়ন কক্ষে চিরুনি অভিযান চালিয়ে ওয়ার ড্ররের মধ্যে থাকা, বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ১ হাজার পিস ইয়াবাসহ শামসুল আলমকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে আলামত সহ আসামিকে কুষ্টিয়া মডেল থানায় সোপর্দ করলে তাহার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬ এর(১) সারণীয় ক্রমিক নং ১০ (ক) ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেন মামলা নং ২৯, তারিখ ২৪-১-২০২৪ ইংরেজি।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।