কুষ্টিয়ায় বসতবাড়িতে মিলল বিষধর সাপ

22 fay 9 2 24 কুষ্টিয়ায় বসতবাড়িতে মিলল বিষধর সাপ
মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরের বারুইপাড়া ইউনিয়নের সড়াবাড়ীয়া গ্রামের মোহাম্মদ আজিজুল মন্ডলের বসত বাড়িতে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) মিলল একটি বিষধর সাপ। পরে তাকে লাঠিপেটা করে মেরে ফেলা হয়েছে। পরিবারের সদস্যরা জানান, একটি বিষধর সাপ বসতবাড়ির লোকালয়ে চলে আসে। মানুষের উপস্থিতি টের পেয়ে সাপটি খড়কুটো-পলিথিনের মাঝে লুকানোর চেষ্টা করে। তখন আজিজুল মন্ডলের পরিবারের সদস্যরা সাপটিকে দেখে আতংকে চিৎকার চেচামেচি শুরু করে। এসময় আশপাশের লোকজন লাঠিসোঁটা নিয়ে এসে পিটিয়ে সাপটিকে মেরে ফেলে। এ ধরনের সাপ এর আগে কখনো ওই এলাকায় দেখা যায়নি বলে জানান হামিদুল মন্ডলসহ প্রতিবেশিরা। গতকাল এ ঘটনার পর এ ধরনের সাপ আরো আছে কি না এ নিয়ে স্থানীয় অনেকের মাঝে সাপের আতংক ছড়িয়ে পড়েছে। তবে এটি কি সাপ তা নিশ্চিত হতে পারিনি কেউ।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।