করোনা নিয়েই খেলবেন মিচেল মার্শ

ক্রীড়া ডেস্ক ॥ করোনা পজিটিভ হয়েও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজে খেলবেন মিচেল মার্শ। দলকে নেতৃত্বও দেবেন এই অলরাউন্ডার। এমনটাই নিশ্চিত করল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সম্প্রতি করোনা আক্রান্ত হন মিচেল মার্শ। ক্যারিবীয়দের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে তারই নেতৃত্ব দেওয়ার কথা। তবে তিনি খেলতে পারবেন কি না তা নিয়ে সংশয় দেখা ছিল।

45 fay 9 2 24 করোনা নিয়েই খেলবেন মিচেল মার্শ

অবশেষে তাকে খেলার অনুমতি দিয়েছে টিম ম্যানেজমেন্ট। তবে মাঠের মধ্যে কোভিড প্রটোকল অনুযায়ী বজায় রেখেই খেলবেন মার্শ। তার জন্য আলাদা ড্রেসিংরুমের ব্যবস্থা করা হবে। এ ছাড়া মাঠে থাকাকালীন তার সতীর্থ খেলোয়াড় ও দলের সহকর্মীদের তার থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে।

 

 

আরও দেখুন:

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।