কুষ্টিয়ার দৌলতপুরে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

দৌলতপুর প্রতিনিধি ॥ জনআকাঙ্খা অনুযায়ী নতুন বাংলাদেশ গড়তে সব ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি’র কুষ্টিয়া জেলা শাখার যুগ্ম সম্পাদক সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান হাবলু মোল্লা। গতকাল শুক্রবার(২৫ অক্টোবর)দুপুরে দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের পিপুলবাড়ীয়া এলাকায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। হাবলু মোল্লা বলেন,গত ৫ আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর পতিত স্বৈরাচার আবার নানা ষড়যন্ত্র শুরু করেছে।

তাই নিজেদের মধ্যে সব বিভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।এসময় খলিসাকুন্ডি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো.আরোজুল ইসলামের সঞ্চালনায় খলিসাকুন্ডি ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক সিনিয়র নেতা মো.মইনুল মালিথা,উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক খাইরুল ইসলাম হামিদ মোল্লা,ওয়ার্ড বিএনপির সভাপতি তায়েজ উদ্দিন মালিথা,বিএনপি নেতা সাবেক ইউপি সদস্য জামাল উদ্দিন সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপস্হিত সকল নেতাকর্মীদের মধ্যাহ্নভোজ করানো হয়।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।