ঝিনাইদহে কৃষক মশিউর হত্যায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি ॥ ঝিনাইদহে কৃষক মশিউর হত্যায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির’ দাবিতে মানববন্ধন, ঝিনাইদহে কৃষক মশিউর রহমান মশি হত্যায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির’ দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। রোববার সকালে সদর উপজেলার দোকানঘর নামক স্থানে এ মানববন্ধনের আয়োজন করে নিহতের স্বজন ও এলাকাবাসী। এতে ব্যানার ফেস্টুন নিয়ে কৃষক মশিউরের পরিবারের সদস্যসহ প্রতিবেশী ও স্বজনরা অংশ নেয়।

ঝিনাইদহে কৃষক মশিউর হত্যায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন

 

ঝিনাইদহে কৃষক মশিউর হত্যায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন

 

ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচীতে স্থানীয় ইউপি সদস্য আবু হানিফ, প্রতিবেশী আব্দুল লতিফ, ওলিয়ার রহমানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সেসময় বক্তারা অভিযোগ করে বলেন, মশিউরের স্ত্রী সুমী খাতুনের পরকীয়া প্রেম ছিলো। বিষয়টি মশিউর জেনে ফেলায় তাকে বিদ্যুৎ শক দিয়ে হত্যা করে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবী জানান তারা। গত ২৯ মার্চ তার বাড়ির নির্মাণাধীন বাথরুম থেকে ঝুলন্ত অবস্থায় মশিউরের লাশ উদ্ধার  করে পুলিশ।

 

google news
গুগল নিউজে আমাদের ফলো করুন

আরও দেখুন:

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।