কেরানীগঞ্জে তালাবদ্ধ ফ্ল্যাটে আগুনে দগ্ধ হয়ে নারীর মৃত্যু

ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার জিনজিরা ইউনিয়নের অমৃতপুর এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে এক নারী দগ্ধ হয়ে মারা গেছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় দোলন হোসেনের মালিকানাধীন ভবনের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের একটি ইউনিটে এই অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, আগুনে ইউনিটটির ফ্রিজসহ বেশ কিছু আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক দুই লাখ টাকা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং দগ্ধ নারীর মরদেহ উদ্ধার করে।

স্থানীয়রা আরও জানান, ঘটনার সময় ফ্ল্যাটটির দরজায় বাইরে থেকে তালা লাগানো ছিল।

এছাড়া জানা গেছে, প্রায় চার থেকে পাঁচ বছর আগে সালমা বেগম ও সামছুন্নাহার বেগম নামের দুই বোন ফ্ল্যাটটি ভাড়া নেন। তারা মুন্সীগঞ্জের শ্রীনগর থানার আরধীপাড়া কানাইপাড়া গ্রামের সামসুদ্দিনের মেয়ে। অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া নারীর পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

কেরানীগঞ্জ মডেল থানার ওসি মনিরুল হক ডাবলু জানান, আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং দগ্ধ হয়ে নিহত নারীর পরিচয় শনাক্তে কাজ চলছে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।