খাগড়াছড়িতে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ, গ্রেপ্তার ২

খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে এক কিশোরীকে (১৮) ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২ মে) থানায় মামলা দায়েরের পর অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন লক্ষ্মীছড়ি উপজেলার জুর্গাছড়ি এলাকার মনিরুল ইসলামের ছেলে মফিজুল ইসলাম (৩১) ও গুচ্ছগ্রাম এলাকার বাসিন্দা হামিদুল গাজীর ছেলে আবু তালেব গাজী (২৮)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১ মে) সকালে ভিকটিম তাদের বাড়ির পাশে খালে গোসল করতে যায়। এ সময় ভিকটিমকে পেছন থেকে মুখ চেপে পাশের ঝোপঝাড়ের ভেতর নিয়ে একজন ধর্ষণ করেন এবং অন্যজন মুঠোফোনে ভিডিও ধারণ করেন। পরবর্তীতে ভিডিও ধারণকারীও ভিকটিমকে ধর্ষণ করেন।

এ ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে দুইজনকে আসামি করে লক্ষ্মীছড়ি থানায় মামলা দায়ের করেন।

এ তথ্য নিশ্চিত করে লক্ষ্মীছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. খালেদ হোসেন বলেন, আসামিদেরকে গ্রেপ্তারের পর থানায় নিয়ে আসলে ভিকটিম উক্ত আসামিদেরকে শনাক্ত করে। গ্রেপ্তারকৃতরা প্রাথমিকভাবে ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। আসামিদের আদালতে প্রেরণ করা হবে।

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।