মিয়ানমারে পাচারকালে ৬০০ বস্তা ইউরিয়া সারসহ আটক ১০

অবৈধভাবে শুল্ক ও কর ফাঁকি দিয়ে মিয়ানমারের রাখাইনে পাচারের সময় ৬০০ বস্তা ইউরিয়া সারসহ ১০ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড (বিসিজি)। বৃহস্পতিবার (১ মে) কক্সবাজার উপকূলের সেন্টমার্টিনের দক্ষিণে ছেড়া দ্বীপ এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

শুক্রবার (২ মে) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম এম হারুন-অর-রশীদ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বঙ্গোপসাগরে ৫৮ দিনের মৎস্য আহরণ নিষেধাজ্ঞা চলমান থাকায় ওই এলাকায় একটি ইঞ্জিনচালিত সন্দেহজনক কাঠের বোটের উপস্থিতি নজরে আসে। বোটটিকে থামার সংকেত দিলে সেটি তা উপেক্ষা করে পালানোর চেষ্টা করে। পরে কোস্ট গার্ডের টহল জাহাজ সেটিকে আটক করে।

বোটে তল্লাশি চালিয়ে ৬০০ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়, যেগুলো পাচারের উদ্দেশ্যে প্রস্তুত ছিল। একই সঙ্গে বোটে থাকা ১০ জন পাচারকারীকে আটক করা হয়। তারা কক্সবাজার ও চট্টগ্রামের বিভিন্ন এলাকার বাসিন্দা।

জব্দ করা সার পরে টেকনাফ কাস্টমসে হস্তান্তর করা হয় এবং আটক পাচারকারীদের টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান কোস্ট গার্ড কর্মকর্তা।

তিনি আরও জানান, দেশের উপকূলীয় অঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোস্ট গার্ডের ২৪ ঘণ্টার টহল অব্যাহত রয়েছে। এর ফলে এসব এলাকায় অপরাধ ও চোরাচালান অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।