খুলনায় নদ-নদীতে এক বছরে নারী-শিশুসহ অর্ধশত লাশ উদ্ধার

খুলনায় গত এক বছরে বিভিন্ন নদ-নদীতে নারী ও শিশুসহ ৫০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত তথ্যের ভিত্তিতে এ সংবাদ জানা গেছে।

উদ্ধার হওয়া লাশের মধ্যে ৩২ জন পুরুষ, ৭ জন নারী এবং ১১ জন শিশু। অপরিচিত অবস্থায় ২০ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

নৌ-পুলিশের তথ্য অনুযায়ী, উদ্ধারকৃত লাশের মধ্যে রূপসা নদী থেকে ৪০ শতাংশ, ভৈরব নদ থেকে ৩০ শতাংশ, পশুর নদী থেকে ২০ শতাংশ এবং অন্যান্য নদী থেকে ১০ শতাংশ উদ্ধার হয়েছে।

চলতি বছর নদীতে লাশ উদ্ধারের ঘটনায় ৯টি হত্যা মামলা হয়েছে। তবে এসব মামলায় এখনো কোনো তদন্ত প্রতিবেদন জমা দেয়া যায়নি। সামাজিক অস্থিরতা এবং কঠোর আইন প্রয়োগের অভাবে অপরাধীরা বেপরোয়া হয়ে উঠেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

নাগরিক ফোরাম, খুলনার মহাসচিব এস এম ইকবাল হাসান তুহিন বলেন, ‘আমাদের সবকিছুতে সংস্কার চলছে। আইন-শৃঙ্খলা বাহিনীর সংস্কারের পাশাপাশি মানুষের মানসিকতায়ও সংস্কার প্রয়োজন। তা হলে এই ধরনের নৃশংস অপরাধ কমে আসবে।’

খুলনা জজকোর্টের সিনিয়র আইনজীবী মোমিনুল ইসলাম মনে করেন, ‘পুলিশের সক্ষমতা বাড়ানো জরুরি। আধুনিকায়নের মাধ্যমে অপরাধীদের ধরার পাশাপাশি অপরাধ কমাতে কঠোর আইন প্রয়োগের বিকল্প নেই।’

দীর্ঘ নদী সীমানার কারণে তদন্ত প্রক্রিয়ায় সীমাবদ্ধতার কথাও স্বীকার করেছেন নৌ-পুলিশ খুলনা অঞ্চলের সুপার ডা. মুহাম্মদ মঞ্জুর মোর্শেদ। তিনি জানান, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সংকট সমাধানের চেষ্টা চলছে।

এই পরিস্থিতিতে খুলনাঞ্চলের মানুষ উদ্বেগ ও আতঙ্কে দিন কাটাচ্ছেন। নৌ-পুলিশ ও প্রশাসনের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।

 

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।