খুলনায় নিজ বাড়িতে যুবককে ছুরিকাঘাতে হত্যা

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মনোয়ার হোসেন টগর (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। 

শুক্রবার (১ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে সবুজবাগ এলাকায় নিজ বাড়িতে এই হামলার ঘটনা ঘটে।

নিহত টগর পেশায় একজন ঠিকাদার ছিলেন। তিনি জামাল হাওলাদারের পুত্র।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত সোয়া ৯টার দিকে কয়েকজন যুবক হঠাৎ করে টগরের বাড়িতে প্রবেশ করে এবং কিছু বুঝে ওঠার আগেই তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

পরবর্তীতে স্থানীয়রা গুরুতর আহত টগরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, “এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান শুরু হয়েছে। খুব শিগগিরই হত্যাকারীদের আইনের আওতায় আনা হবে।”

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনো বিস্তারিত জানা না গেলেও তদন্তের পর প্রকৃত তথ্য বেরিয়ে আসবে বলে জানিয়েছে পুলিশ।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।