খেলনা ভেবে গ্রেনেড নিয়ে খেলছিল শিশুরা, মুহূর্তেই ভয়ে থমকে গেল এলাকা!

দিনাজপুরের বিরামপুরে বন বিভাগের পুকুরপাড় থেকে একটি পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, এটি ৭১ সালের মুক্তিযুদ্ধের সময়কার।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে পৌর শহরের চরকায় বন বিভাগের অদূরে পুকুরপাড় থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়।

সেনাবাহিনীর ‘বোম ডিসপোজাল ইউনিট’ গ্রেনেডটি নিষ্ক্রিয় করবেন বলে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে বন বিভাগের অফিসের পুকুরপাড় এলাকায় চলাচলের রাস্তায় মাটির নিচে পরিত্যক্ত অবস্থায় ছিল গ্রেনেডটি। এক নারী সেটিকে খেলনা ভেবে লাথি মারেন। কিছু শিশুরা সেটি নিয়ে খেলা শুরু করলে মুহূর্তেই এলাকায় ভয় নেমে আসে। পরে স্থানীয়রা পুলিশকে জানায়।

স্থানীয় জামিরুল ইসলাম বলেন, ‘বিকেলে এলাকার কয়েকটি শিশু গ্রেনেডটি নিয়ে খেলা করছিল। পরে তাদের নিষেধ করলে তারা ঘটনাস্থলে রেখে যায়।’

জানতে চাইলে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, ‘সেনাবাহিনীর বিস্ফোরক দলকে খবর দেওয়া হয়েছে। তারা আসলেই এটি নিষ্ক্রিয় করবেন।’

 

খবরওয়ালা/শরিফ

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।