খেলাফত প্রতিষ্ঠার আন্দোলন দুর্বার গতিতে এগিয়ে নিতে হবে: অধ্যাপক সিরাজুল ইসলাম

ভেড়ামারা প্রতিনিধি ॥ খেলাফত প্রতিষ্ঠার আন্দোলন দুর্বার গতিতে এগিয়ে নিতে হবে: অধ্যাপক সিরাজুল ইসলাম।খেলাফত মজলিস ভেড়ামারা উপজেলা শাখার উদ্যোগে গতকাল শনিবার (৩১ আগস্ট) দশটায় ভেড়ামারা জিকে রেস্ট হাউসের সংলগ্ন ফুডল্যান্ড ক্যাফে রেষ্টুরেন্ট এ এক ওলামা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের ভেড়ামারা উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ আলমগীর হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির নায়েবে আমীর অধ্যাপক মোহাম্মদ সিরাজুল হক।

খেলাফত প্রতিষ্ঠার আন্দোলন দুর্বার গতিতে এগিয়ে নিতে হবে: অধ্যাপক সিরাজুল ইসলাম

খেলাফত প্রতিষ্ঠার আন্দোলন দুর্বার গতিতে এগিয়ে নিতে হবে: অধ্যাপক সিরাজুল ইসলাম

তিনি বলেন, ছাত্র জনতার গণঅভ্যুর্থনের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশে আমরা স্বাধীনভাবে কথা বলার পরিবেশ পেয়েছি। ১৬ বছরের আওয়ামী দুঃশাসনে মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল। দমন, নীপিড়ন চালিয়ে খেলাফত প্রতিষ্ঠার আন্দোলন নস্যাৎ করতে চেয়েছিলো। হামলা, মামলা, খুন, গুম করে স্তব্ধ করে দিতে চেয়েছিল ইসলামী আন্দোলন। অধ্যাপক সিরাজুল ইসলাম বলেন, সকল যড়যন্ত্র ন্যাসাৎ হয়ে গেছে। এখন সময় ইসলামের। সময় কে কাজে লাগিয়ে খেলাফত প্রতিষ্ঠার আন্দোলন দূর্বার গতিতে এগিয়ে নিতে হবে আমাদের।

 

গুগল নিউজে খবরওয়ালা ফলো করুন
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, সংগঠনের সভাপতি মুফতি মাওলানা মোঃ আব্দুল হামিদ, পবিত্র দারসুল কোরান পেশ করেন, মাওলানা মোঃ আজিম উদ্দিন। এছাড়াও বক্তব্য রাখেন, কুষ্টিয়া ঝিনাইদহ জোনের তত্ত্বাবধায়ক কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোহাম্মদ সিরাজুল ইসলাম, ভেড়ামারা উপজেলার বিশিষ্ট মুফতি আব্দুর রউফ, মাওলানা এসকেন্দার আলী, মুন্সি মইনুল হক, কুষ্টিয়া জেলা সেক্রেটারি অধ্যাপক আজিরুল ইসলাম, সমাবেশ পরিচালনা করেন, ভেড়ামারা উপজেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ আবুল বাশার। পরে ১৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠিত হয়।

আরও দেখুন:

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।