খেলার প্রলোভনে ডেকে নিয়ে শিশু ধর্ষণ, ৩ কিশোর আটক

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে তিন কিশোরকে আটক করেছে পুলিশ। অসুস্থ শিশুটিকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী শিশুটির মা জানান, গতকাল বিকেল সাড়ে চারটার দিকে তাঁর মেয়ে প্রতিবেশীর বাড়িতে খেলতে যায়। এ সময় প্রতিবেশী তিন কিশোর খেলার কথা বলে শিশুটিকে ডেকে নিয়ে যায়। এরপর তারা একটি ঘরে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। পরে পাশের বাড়িতে গিয়ে তিনি মেয়ের কান্নার শব্দ শুনতে পান। তিনি ভেতরে ঢুকতেই ঘরের পেছনে দরজা দিয়ে ওই তিন কিশোর পালিয়ে যায়। তিনি মেয়েকে উদ্ধার করে কালীগঞ্জ থানায় নিয়ে আসেন।

কালীগঞ্জ থানা থেকে শিশুটিকে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের সিনিয়র নার্স আবদুল ওয়াজেদ বলেন, শিশুটিকে গতকাল রাত পৌনে ৯টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়। তার রক্তক্ষরণ হচ্ছে। প্রাথমিকভাবে ধর্ষণের ঘটনা বলে ধারণা করা হচ্ছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ধর্ষণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন কিশোরকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।