গলায় খাবার আটকে রাজধানীতে শিশুর মৃত্যু

গলায় খাবার আটকে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) দুপুরে রাজধানীর পুরান ঢাকার শহীদনগরের একটি ভাড়া বাসায় শিশুটিকে চায়ে ডুবানো পরোটা খাওয়ানোর সময় এ দুর্ঘটনা ঘটে। শিশুটির নাম মোছা. রাফিয়া।

রাফিয়া এক ভাই ও এক বোনের মধ্যে সবচেয়ে ছোট। তার গ্রামের বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলায়। বাবা সুজন খাঁ পেশায় ভ্যানচালক।

শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন বাবা সুজন খাঁ। তিনি জানান, দুপুর সাড়ে ১২টার দিকে মা রাত্রি বেগম চায়ে ভিজিয়ে পরোটা খাওয়াচ্ছিলেন রাফিয়াকে। একপর্যায়ে খাবার গলায় আটকে যায় এবং সে অচেতন হয়ে পড়ে। তখন তাকে পানি পান করানো হলেও অবস্থার উন্নতি হয়নি। পরে বেলা সোয়া ১টার দিকে রাফিয়াকে ঢাকা মেডিকেলে আনা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক জানান, অচেতন অবস্থায় আনার পর কর্তব্যরত চিকিৎসক রাফিয়াকে মৃত ঘোষণা করেন। শিশুটির মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে এবং এ ঘটনা লালবাগ থানায় জানানো হয়েছে।

চিকিৎসক মৃত ঘোষণা করার পর মেয়েকে কোলে নিয়ে নির্বাক হয়ে বসেছিলেন রাত্রি বেগম। পাশে বসে বাবা সুজন খাঁ দুই হাত মাথায় রেখে কাঁদছিলেন।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।