গাইবান্ধায় গলায় ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা

গাইবান্ধার সাদুল্লাপুরে মা-ভাইয়ের সঙ্গে ঝগড়া করে গলায় ফাঁস নিয়ে এক নারী আত্মহত্যা করার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৮ এপ্রিল) সকালের দিকে উপজেলার বনগ্রাম ইউনিয়নের পশ্চিম ইসবপুর জগৎবাড় গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নারীর নাম রুমানা বেগম (২৫)। তিনি ওই গ্রামের মৃত মতিয়ার রহমানের মেয়ে ও একই ইউনিয়নের ছোট গয়েশপুর গ্রামের আল-আমিন মিয়ার স্ত্রী। তিনি পাঁচ বছর বয়সের এক সন্তানের জননী। এছাড়া ৩ মাসের গর্ভবর্তী ছিলেন তিনি।

স্বজনরা জানান, স্বামী আল আমিনের সঙ্গে ঢাকায় বসবাস করতেন রুমানা। গেল ঈদের আগে স্বামীর সঙ্গে মনোমালিন্য ঘটলে বাবার বাড়িতে চলে আসেন তিনি। এরই একপর্যায়ে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে রুমানার সঙ্গে পারিবারিক বিষয়ে মা-ভাইয়ের ঝগড়া হয়। আর এই অভিমানে শুক্রবার সকালে সবার অজান্তে ঘরের তীরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।

এ ঘটনায় বনগ্রাম ইউনিয়ন পরিষদের সদস্যা তাছলিমা খাতুন বলেন, খবর পেয়ে থানা পুলিশ এসে রুমানার মরদেহ উদ্ধার করেছে।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, রুমানা নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।