গাজামুখী সর্বশেষ ফ্লোটিলা জাহাজটিও ইসরায়েলি বাহিনীর হাতে আটক

গাজার উদ্দেশ্যে ত্রাণ বহনকারী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’-র সর্বশেষ এবং একমাত্র কার্যকর নৌযানও ইসরায়েলি বাহিনীর হাতে আটক হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) সকালে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি উপকূলের নিকটে ইসরায়েলি কমান্ডোরা জোরপূর্বক ওই জাহাজে প্রবেশ করে এবং সেটিকে দখলে নেয়।

পোল্যান্ডের পতাকা বহনকারী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’-র শেষ সক্রিয় জাহাজ ছিল ‘দ্য ম্যারিনেট’। এতে ছিলেন ছয়জন যাত্রী, যাদের মধ্যে তুর্কি অধিকারকর্মী সিনান আকিলতু অন্যতম।

লাইভস্ট্রিমে দেখা যায়, ইসরায়েলি বাহিনী বলপূর্বক নৌযানটির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে।

এর আগে এক ভিডিও বার্তায় আরোহীরা জানান, “আমরা এখন উচ্চ ঝুঁকির অঞ্চলে প্রবেশ করেছি। আল্লাহর ইচ্ছায় আমরা দুই মহৎ পরিণতির যেকোনো একটির দিকে এগিয়ে যাচ্ছি।”

ফ্লোটিলা সংগঠকরা বলেছিলেন, নৌবহরের ৪২টি জাহাজকে অবৈধভাবে থামানো হয়েছে এবং আরোহীদেরও আটকে রাখা হয়েছে। তবুও ‘ম্যারিনেট’ পিছিয়ে আসেনি। আয়োজকরা একে “ভয়, অবরোধ ও সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তার প্রতীক” বলে আখ্যা দিয়েছিলেন।

সূত্র: আল জাজিরা লাইভ

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।