গাজায় ইসরায়েলের ‘অপারেশন গিদিওনস চ্যারিয়ট’ হত্যাযজ্ঞে ১১৫ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ড গাজায় নতুন করে ‘অপারেশন গিদিওনস চ্যারিয়ট’ বা ‘গিদিওনের রথ’ নামের তথাকথিত অভিযানের নামে হত্যাযজ্ঞ শুরু করেছে ইসরায়েলি বাহিনী। এই অভিযানে গতকাল শুক্রবার (১৬মে)২৪ ঘণ্টায় অন্তত ১১৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল।

ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী আজ শনিবার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় তারা গাজা উপত্যকায় ‘বিস্তৃত হামলা’ চালিয়েছে। অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে তাদের নতুন অভিযানের ‘প্রাথমিক পর্যায়’ হিসেবে এই হামলা চালানো হয়।

ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে টেলিগ্রামে আরবিতে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, এই হামলা গাজা উপত্যকায় ‘যুদ্ধের সম্প্রসারণের অংশ।’ এর লক্ষ্য ‘জিম্মিদের মুক্তি ও হামাসকে পরাজিত করাসহ যুদ্ধের সব উদ্দেশ্য অর্জন করা।’

এদিকে, গাজার সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, স্থানীয় সময় গতকাল শুক্রবার ভোর থেকে ইসরায়েলি হামলায় গাজায় ১১৫ জন নিহত হয়েছেন। ‘অপারেশন গিদিওনের রথ’ নামে পরিচিত এই অভিযান এমন সময়ে শুরু করল ইসরায়েল, যখন হামাসের হাতে আটক এক মার্কিন-ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার বিনিময়ে গাজায় ত্রাণ সামগ্রী প্রবেশে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার চাপের মুখে রয়েছে তেল আবিব।

 

খবরওয়ালা/এফএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।